৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করলো র‌্যাব, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করলো র‌্যাব, গ্রেপ্তার ৪

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চট্টগ্রামে ১ লাখ ইয়াবা নিয়ে যাওয়ার পথে সিএনজি চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।

Manual8 Ad Code

 

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব-৭।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ারা উপজেলার দোভাষীবাজার কুদ্দগহিরা এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. ইলিয়াস (৪৫), একই গ্রামের জানে আলমের ছেলে ইমরান হোসেন রাসেল (২৪), কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের মীর মাহমুদুল হকের ছেলে মীর এরফানুল হক মারুফ (২৩) ও ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার মৃত আজিজুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন (২৮)।

 

Manual8 Ad Code

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বাঁশখালী থেকে চট্টগ্রামে উদ্দেশ্যে ইয়াবাগুলো আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে র‍্যাব নতুন ব্রিজ সংলগ্ন সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে একটি সিএনজি তল্লাশি করে মো. ইলিয়াস নামে এক যাত্রীর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code