৩ সহোদরকে গলা টিপে হত্যা, বড় ভাই আটক

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭

৩ সহোদরকে গলা টিপে হত্যা, বড় ভাই আটক

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশের নরসিংদী জেলার চরাঞ্চল আলোকাবালীতে সহোদর তিন ভাইবোন গলা টিপে হত্যার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ। তার নাম রুবেল মিয়া (২২)। বুধবার ভোরে তাকে আটক করা হয়। ঘটনার পর তিনি পলাতক ছিলেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাব্বের হোসেন জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বড় ভাই রুবেল তার ছোট এক ভাই ও দুই বোনকে গলা টিপে হত্যা করে বলে পড়শিরা জানিয়েছে। এছাড়া, আতিকুর রহমান নামে এক ভাই তাকে বাধা দিতে গেলে রুবেল তাকে ছুরিকাঘাত করে।

Manual4 Ad Code

তিনি জানান, বুধবার সকালে আলোকবাড়ি গ্রামের পূর্বপাড়া থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হল- ওই গ্রামের আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৮) ও মাহিয়া (৫)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সালাউদ্দিন বলেন, কী কারণে নৃশংস এই হত্যাকাণ্ড হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত চিত্র উদঘাটনের জন্য কাজ শুরু করেছে।

Manual1 Ad Code

নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code