৩ সাংবাদিককে হত্যার হুমকি দিলেন ওয়ার্ড কাউন্সিলর

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

৩ সাংবাদিককে হত্যার হুমকি দিলেন ওয়ার্ড কাউন্সিলর

Manual4 Ad Code

তিন সাংবাদকর্মী


ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের পিঠের চামড়া তুলে হত্যার হুমকি দিয়েছেন এক যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর।

 

শুক্রবার (০১ অক্টোবর) রাতেই এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিকরা। রাতে সংবাদ সংগ্রহকালে তাদের (৩ সাংবাদিক) এই হুমকির সম্মুখীন হতে হয়।

 

হুমকির শিকার তিন সাংবাদিক হলেন- ঠাকুরগাঁও জেলায় কর্মরত জাগো নিউজের প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিংবিডির প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল ও দ্য মুসলিম টাইমসের সোহেল রানা।

 

এ ঘটনা জেলার সচেতন জনসাধারণ জানার পর থেকেই নিন্দার ঝড় ওঠে। অনেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে নিন্দা জানিয়েছেন।

 

Manual2 Ad Code

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে শুক্রবার সন্ধ্যায় একটি সংবাদের তথ্য সংগ্রহে যায় এই তিন সাংবাদিক। তথ্য ছিল- অবৈধ কিছুসংখ্যক বিড়ির বস্তা আটক করা ও এ বিষয়ে নিয়ে ইউপি চেয়ারম্যান, স্যানিটারি ইন্সপেক্টর ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির অস্বচ্ছতা রয়েছে। ঘটনাস্থলে এর সত্যতা পেয়ে সেই অবৈধ মালের মালিক জতীশ ও নুকুলের সাক্ষাৎকার নিতে তার বাসায় যান তারা। তবে অভিযুক্তরা বাসায় না থাকায় ফিরে যান সাংবাদিকরা। ফেরার পথে নুকুলের নাম্বার থেকে সাংবাদিক সোহেল রানার মুঠোফোনে কল আসে এবং নুকুল একজনের সাথে কথা বলতে বলে। ওই ব্যক্তি মুঠোফোনে বলেন, আমি ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জামিরুল ইসলাম বলছি, আমার এলাকায় কী কাজে গেছেন? বেশি বাড়াবাড়ি করবেন না। এমন কথা বলার পর তিনি সাংবাদিকদের গায়ের চামড়া ছিলে ফেলার কথা বলেন এবং সাংবাদিকদের অকথ্যভাষায় গালাগালিসহ নানারকম হুমকিসহ হত্যার হুমকি দেন।

 

এই জামেরুল ইসলাম জেলা সদরের শান্তিনগরে এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও সদর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর।

 

অভিযুক্ত জামিরুল ইসলামেরর কাছে হত্যার হুমকির বিয়ষটি জানতে চাইলে বিয়ষটি এড়িয়ে গিয়ে ফোনটি কেটে দেন।

Manual7 Ad Code

 

এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আহমেদ বলেন, এ রকম হুমকি স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। এই কাজটি অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার লক্ষ্যেই করা হয়েছে। এর তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই।

 

হুমকির একটি অডিও রেকর্ড আছে জানিয়ে তিন সাংবাদিক বলেন, এমন হুমকির পর আমরা মনে করছি স্বাধীন সাংবাদিকতায় তিনি ক্ষমতার দাপটে বাধার সৃষ্টি করেছেন। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

Manual7 Ad Code

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, সাংবাদিকদের হত্যার হুমকির বিয়ষটি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code