৩ সিটি নির্বাচন আজ: আশাবাদী আ’লীগ-বিএনপি

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

৩ সিটি নির্বাচন আজ: আশাবাদী আ’লীগ-বিএনপি

Manual5 Ad Code

সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আজ (সোমবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে এই তিন সিটিতে। মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও সারাদেশের চোখ মূলত মেয়র পদে লড়াইয়ের দিকে।

ক্ষমতাসীন (আ’লীগ) দলটির কেন্দ্রীয় নেতাদের দৃঢ় বিশ্বাস, খুলনা ও গাজীপুরের মতো আজকের ভোটেও তিন সিটিতে মেয়র পদে ‘নৌকা’র প্রার্থীরা জয়ী হবেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খুলনা ও গাজীপুর নির্বাচনের মত এই তিন সিটিতেও নৌকার প্রার্থীরা বিজয়ী হবে।

Manual7 Ad Code

তবে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন সুষ্ঠু নির্বাচন হলে ৩ সিটি করপোরেশন নির্বাচনেই বিএনপি প্রার্থী জয় পাবে।

Manual4 Ad Code

রোববার (২৯ জুলাই) সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন- সিলেট, বরিশাল ও রাজশাহী নগর নির্বাচনের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের ভোটার শূন্য একতরফা ভোটারনীতি প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

Manual5 Ad Code

রিজভী বলেন, যদিও তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত এখনও পর্যন্ত নেই, তবুও ভোটারদের নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবে ধানের শীষের প্রার্থী।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় গতকাল রোববার তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজ (সোমবার) অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। জয় লিখেছেন, ‘আমি যথেষ্ট আস্থা নিয়ে বলতে পারি, বরিশাল ও রাজশাহীতে আওয়ামী লীগের বিপুল বিজয় হবে। সিলেটেও আমরা সামান্য এগিয়ে। তবে সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code