৫ দফা দাবিতে হবিগঞ্জে সিপিবির সমাবেশ

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১

৫ দফা দাবিতে হবিগঞ্জে সিপিবির সমাবেশ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : পাঁচ দফা দাবি জানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির-সিপিবি হবিগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) বিকেলে শহরের নতুন খোয়াইমুখ এলাকার নুরুল হেরা জামে মসজিদ চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক এক সমাবেশের আয়োজন করা হয়।

 

Manual4 Ad Code

৫ দফা দাবিগুলো- সিলিন্ডার গ্যাস ৮৪২ টাকায় দিতে হবে, শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ অফিসের অনিয়ম ও গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে, শহরের প্রধান সড়কের নির্মাণ কাজ অতি দ্রুত শেষ করতে হবে।

Manual2 Ad Code

 

বক্তারা জনসাধারণকে সাথে নিয়ে তাদের এ সমাবেশ সম্পন্ন করেন। তারা বলেন, সারাদেশে আজ একযোগে তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

 

Manual2 Ad Code

সমাবেশে উপস্থিত ছিলেন- সভাপতি- কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পিযুশ চক্রবর্তী, সদস্য এডভোকেট মুকলিছুর রহমান,সদস্য এডভোকেট রনধির দাশ ও সদস্য আজমান আহমেদ।

 

‘দুনিয়ার মজদুর এক হও’ এই স্লোগানের মাধ্যমে তারা সমাবেশ এর সমাপ্তি ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code