৬ মাসের অন্তঃসত্ত্বা জননীর লাশ রেখে স্বামীর পলায়ন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

৬ মাসের অন্তঃসত্ত্বা জননীর লাশ রেখে স্বামীর পলায়ন

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধ : জেলার বানিয়াচং উপজেলার আওয়াল মল গ্রামে সুমনা বেগম নামের দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পরপর হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী আল আমিন। সুমনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

Manual1 Ad Code

 

নিহত সুমনা নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুস সহিদের মেয়ে।

 

সোমবার (১১ অক্টোবর) রাতে তাকে মৃত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান আল আমিন। পরে  লাশ ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে খবর পেয়ে সুমনার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন।

Manual4 Ad Code

 

পরিবারের দাবি, আল আমিনের সঙ্গে ঝগড়া বিবাদ চলছিল সুমনার। এরই জেরে আল আমিন তাকে হত্যা করেছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code