৯ জেলায় নতুন ডিসি, হবিগঞ্জে ইসরাত জাহান

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

৯ জেলায় নতুন ডিসি, হবিগঞ্জে ইসরাত জাহান

Manual6 Ad Code
হবিগঞ্জে নতুন ডিসি ইসরাত জাহান

 

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশের নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

 

Manual2 Ad Code

ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত জাহানকে হবিগঞ্জ এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটির ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

 

Manual1 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

 

হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসানকে কুমিল্লায় এবং জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহের  ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্য সাত জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

বিদ্যুৎ বিভাগে সংযুক্ত উপ-সচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর এবং স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলাম কুষ্টিয়ার ডিসি নিয়োগ পেয়েছেন।

Manual8 Ad Code

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিজানুর রহমানকে ঝিনাইদহ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মুর্শেদা জামানকে জামালপুর এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মো. তৌফিক-ইলাহী-চৌধুরীকে ভোলার ডিসি করা হয়েছে।

 

কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীরকে সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব, কুষ্টিয়ার ডিসি মো. আমলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব, ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব এবং রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।

 

ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথ, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব পদে বদলি করেছে সরকার।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code