বড়পুকুরিয়া কয়লাখনিতে ২য় দিনের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮

বড়পুকুরিয়া কয়লাখনিতে ২য় দিনের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

Manual5 Ad Code

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও তিগ্রস্থ এলাকাবাসীর ২য় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

Manual1 Ad Code

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩ দফা ও খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির আয়োজন ৬ দফা দাবীতে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন কয়লা খনি শ্রমিকরা। সেই সাথে দফায় দফায় মিছিল খনির অভ্যন্তরে কোন শ্রমিকসহ কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে দিচ্ছেন না খতিগ্রস্থ এলাকাবাসী ও আন্দোলনরত শ্রমিকরা।

দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে বলে জানান, সংগঠনের সাধারণ সম্পাদাক আবু সুফিয়ান ও ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর পক্ষে আরিফুল ইসলাম সুমন। আন্দোলন কারীদের সাথে একাত্ততা ঘোষনা করেছেন ৩য় পরে শ্রমিকেরা। গত সোমবার বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির সাথে একাত্ততা ঘোষনার করে দাবী আদায়ের লক্ষে খনি শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি পালন করছে।

Manual7 Ad Code

এসময় তারা বলেন, খনি কর্তৃপক্ষ দাবী মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে।

Manual5 Ad Code

এসময় বক্তব্য রাখেন- শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: রবিউল ইসলাম (রবি), খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০গ্রামের সমন্বয় কমিটির সদস্য মো: মিজানুর রহমান মিজান, মশিউর রহমান বুলবুলসহ আরো অনেকে।

Manual2 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা যায়, খনির আবাসিক এলাকাসহ কর্মরত কর্মকর্তা কর্মচারী তিনদিন যাবৎ অবরুদ্ধ অবস্থায় খনি অভ্যন্তরে অবস্থান করছেন। শ্রমিকরা খনি এলাকার চতুর্দিকে পাহারা বসিয়ে রাখায় ভেতরে কোন মানুষ প্রবেশ করতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code