খালেদার জামিন বিষয়ে রায় বুধবার

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮

খালেদার জামিন বিষয়ে রায় বুধবার

Manual6 Ad Code

জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে রাস্ট্রপক্ষের পুনরায় শুনানি শেষ। রায় আগামীকাল বুধবার (১৬ মে)। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

Manual7 Ad Code

মামলাটি রায়ের জন্য কার্যতালিকায় তিন নম্বরে রাখা হয়েছে।

Manual6 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান জানান, রায় ঘোষণার আগ মুহূর্তে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ মামলায় তার আরো কিছু সাবমিশন (শুনানি) বাকি রয়েছে, আদালতের কাছে আবেদন করেন। তিনি এ সাবমিশন রাখার জন্য একদিন সময় চান। তখন আদালত তাকে দুপুর ১২টায় এ সাবমিশন উপস্থাপন করতে বলেন। এর আগে সবপক্ষের শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ১৬ মে দিন নির্ধারণ করেন।

৮ মে সকালে খালেদার জামিন প্রশ্নে প্রথমে শুনানি করেন দুদকের পক্ষে খুরশিদ আলম খান। পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও শুনানি করেন। এরপর খালেদার পক্ষে এজে মোহাম্মদ আলী শুনানি শুরু করলেও অসমাপ্ত থেকে যায়। সেখান থেকেই ০৯ মে সকালে শুনানি শুরু করেন তিনি। গত ০৮ ফেব্রুয়ারি মামলাটিতে খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড হয়। একইসঙ্গে খালেদাপুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code