সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের গাবতলী কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহ যাচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে যানটি মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের গাবতলী কলেজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, দুর্ঘটনায় চারজন মারা গেছে বলে শুনেছি। তবে ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি