রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০ শিশু!

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ১৭, ২০১৮

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০ শিশু!

Manual5 Ad Code

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দিনে ৬০ টি শিশুর জম্ম হয় বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৭ মে) সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

Manual5 Ad Code

প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি এডুয়ার্ড বাইগবেদেরের বরাত দিয়ে আরও বলা হয়, গত নয় মাসে কক্সবাজারে রোহিঙ্গা শিবির ও অস্থায়ী বিভিন্ন আশ্রয়ে ১৬ হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে। যাদের সবার জীবন ঝুঁকির মুখে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব শিশুর অধিকাংশই যৌন সহিংসতার শিকার মায়েদের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। এ পর্যন্ত মাত্র ১৮ শতাংশ গর্ভবতী মা স্বাস্থ্যকেন্দ্র এসে তাদের শিশুদের জন্ম দিতে পেরেছেন।

Manual5 Ad Code

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। এরপর গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের মুখে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code