বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৮

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা গ্রেফতার

Manual3 Ad Code

সিলেটের বিশ্বনাথে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন (৩৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আমতৈল গ্রামের আবদুল মজিদের ছেলে।

শুক্রবার (১৮ মে) বিকেলে তাকে সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় দুটি মামলা রয়েছে। মামলা নং সিআর ১৬৯/১৬ ও ১২৪৪/১৭ইং। এরই মধ্যে সিআর ১৬৯/১৬ ওই মামলায় আদালত তার বিরুদ্ধে এক বছরের সাজা ও দুই লক্ষ ৬৯ হাজার টাকা জরিমান করেন। অপর মামলায় পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই স্বাধীন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিনকে সিলেট শহর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual3 Ad Code

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিতে আগামীকাল শনিবার (১৯ মে) আদালতে প্রেরণ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code