মৌলভীবাজারে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮

মৌলভীবাজারে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

Manual7 Ad Code

মৌলভীবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন মারা গেছেন। শনিবার (১৯ মে) দুপুরে সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার ছেলে নেপুর আলী (৫০) ও অটোরিকশা চালক ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে তারেক মিয়া (২২)।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সকালে অটোরিকশায় চড়ে নেপুর ও তারেক মৌলভীবাজার আসছিলেন। পথে শরতলীর ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখাগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

মৌলভীবাজার মডেল থানার এসআই মুজিবুর রহমান জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code