জৈন্তাপুরে বিজিএফ’র চাল পাচার : ইউপি সচিব-সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৮

জৈন্তাপুরে বিজিএফ’র চাল পাচার : ইউপি সচিব-সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে বিজিএফ’র চাল পাচারের ঘটনায় চার পাচারকারী, ৬ ইউপি সদস্য ও ইউনিয়নের সচিব দুখু মহাপাত্রসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৭ মে) চাউল পাচারের ঘটনায় জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোধ চন্দ্র দাস বাদী হয়ে চারিকাটা ইউপি সচিব দুখু মহাপাত্র (৪০)-কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার নং-০৯।

মামলার অন্যান্য আসামীরা হলেন- কামরাঙ্গীখেল দক্ষিণ গ্রামের মৃত আহমদ আলীর ছেলে (৮নং ওয়ার্ডের সদস্য) জমসেদ আলী (৫৬), লক্ষীপ্রসাদ পূর্ব গ্রামের আব্দুর রহমানের ছেলে (৬নং ওয়ার্ডের সদস্য) আবুল কাশেম মারুফ (৪৪), রামপ্রসাদ গ্রামের নুরুল হকের ছেলে (৪নং ওয়ার্ডের সদস্য) মোঃ জামাল উদ্দিন (৪৩), নয়াখেল দক্ষিণ গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে (৫নং ওয়ার্ডের সদস্য) মামুনুর রশিদ (৩৮), বাউরভাগ গ্রামের মৃত রশিদ আলীর ছেলে (৩নং ওয়ার্ডের সদস্য) নুরুল আমিন (৪৫), লালাখালগ্রান্ড গ্রামের মৃত বিজয় বড়াইক এর ছেলে (৭নং ওয়ার্ডের সদস্য) রাজেন্দ্র বড়াইক (৬০), দরবস্ত ইউনিয়নের চাল্লাইন গ্রামের মৃত মুহিবুল হকের ছেলে মোঃ আব্দুর রহিম (৫৭), রামপ্রসাদ পশ্চিম গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জিয়াউল হক (৬২), গাড়ী চালক এখলাছুর রহমান (২৮), ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাউরভাগ দক্ষিণ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শাহ আলম চৌধুরী ওরফে তোফায়েল (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, ১৫ মে দিবাগত রাত সাড়ে ১১টায় চারিকাটা ইউনিয়ন পরিষদ হতে সরকারি বিশেষ বিজিএফ’র ৩৩ বস্তা চাল গাড়ীযোগে পাচার কালে সরুখেল এলাকায় স্থানীয় জনতার হাতে আটক হয়। বিষয়টি তৎক্ষনীক ভাবে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। চাউল পাচারের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী পাচার হওয়া বিজিএফের ৩৩ বস্তা চাউলসহ ৪ জন পাচারকারীকে আইনের হাতে তুলে দেয়।

Manual2 Ad Code

এ ঘটনায় গোটা উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইতে থাকে। সচেতন ইউনিয়নবাসী বিজিএফ’র চাউল পাচারের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সচিবসহ জড়িতেরদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করে।

Manual3 Ad Code

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো: মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code