মাদক বিরোধী অভিযান: ৬ জেলায় আরও ৯ জন নিহত

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮

মাদক বিরোধী অভিযান: ৬ জেলায় আরও ৯ জন নিহত

Manual4 Ad Code

চলমান মাদকবিরোধী অভিযানে ছয় জেলায় কথিত বন্দুকযুদ্ধ ও গোলাগুলিতে আরও ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে কথিত বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের গুলিতে ফেনীতে দুইজন, কুমিল্লায় দুইজন এবং নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে মোট সাতজন নিহত হয়েছে। এছাড়া, মাগুরায় দুইজন এবং সাতক্ষীরায় একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এসব বন্দুকযুদ্ধ ও গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর প্রতিটি ঘটনাস্থল থেকেই ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, পিস্তল, গুলিসহ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক চোরাকারবারে জড়িত ছিল। কারও কারও বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলাও রয়েছে।

ফেনী : ফেনীর ফুলগাজীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাহমিত হোসেন শামীম (২৫) ও মজনু মিয়া মনির (২৩) নামে দুইজন নিহত হয়েছন।

Manual6 Ad Code

ফুলগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর বলছেন, বুধবার মধ্যরাতে ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামে মাদক চোরাকারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় ওই দুইজন নিহত হয়। তাদের দুজনের বিরুদ্ধেই থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলে তিনি জানান। তবে স্বজনদের দাবি, ওই দুইজনকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশে টাকা দাবি করে, পরে রাতে তাদের গুলি করে হত্যা করা হয়।

কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবুল ওরফে লম্বা বাবুল (৩৫) এবং সদর দক্ষিণে রাজিব (২৬) নামের দুইজন নিহত হয়েছেন।

Manual7 Ad Code

পুলিশ দাবি করেছে, বুধবার রাত ১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা সলাকান্দা নতুন রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং রাত সোয়া ২টায় সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম পুরাতন ট্রাংক রোডের গোয়ালমথন এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কার্তুজসহ একটি এলজি, ৫০ বোতল ফেনসিডিল এবং ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

দুজনেই থানার ‘তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী’ এবং বাবুলের বিরুদ্ধে মাদক আইনের ৫টি  এবং রাজিবের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল বলেন, এ অভিযানে তিনি নিজে এবং এসআই শামসুদ্দিন ও এসআই অঞ্জন কুমার নাথ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মাগুরা : মাগুরায় গুলিবিদ্ধ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুজন হলেন- মিজানুর রহমান কালু (৪০) এবং আইয়ুব হোসেন (৫০)।

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বুধবার মধ্যরাতে মাগুরা শহরের পারনান্দুয়ালি হাউজিং প্রজেক্ট এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

Manual2 Ad Code

তিনি বলেন, গুলিবিদ্ধ দুজন মাদক ব্যবসায়ী বলে এলাকার লোকজন জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় `বন্দুকযুদ্ধে’ মাদক ও হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপেজলার ধরখার ইউনিয়নের বনগজ স্টিল ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার মোড়ে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত আমির উপজেলার চানপুর এলাকার মৃত সুরুজ খাঁর ছেলে।

নারায়ণগঞ্জ : বুধবার রাত সেহরির সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক ব্যক্তি। তার নাম সেলিম ওরফে ফেন্সি সেলিম।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি সুইসগিয়ার, পাঁচ বোতল ফেনসিডিল, প্রায় পাঁচশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসিসহ আরও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রাম থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে রাস্তার পাশে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে।

লাশের পাশে ৪৮ বোতল ফেনসিডিল, একটি রিভলবার ও চার রাউন্ড বন্দুকের গুলির খোসা পাওয়া গেছে বলে ওসির ভাষ্য।

মাদকবিরোধী অভিযানের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত এই বন্দুকযুদ্ধে গত ১০ দিনে দেশের বিভিন্ন জেলায় নিহত হয়েছে ৫২ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তাদের মধ্যে ৪৬ জনই মাদক ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code