মাদক বিরোধী অভিযানে সিলেটে ১৯ মাদক সেবনকারীর কারাদন্ড

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মে ২৫, ২০১৮

মাদক বিরোধী অভিযানে সিলেটে ১৯ মাদক সেবনকারীর কারাদন্ড

Manual4 Ad Code

সিলেট নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৪ মে) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত র‌্যাব-৯ এর সিপিসি-১ ও সদর কোম্পানী সিলেট ক্যাম্পের দুইটি বিশেষ আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, এএসপি নাহিদ হাসান, এএসপি আফজাল হোসেন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আশরাফুল আলম এর সমন্বয়ে এসএমপির বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

Manual3 Ad Code

দন্ডিত ব্যক্তিরা হলো- মোগলাবাজার থানাধীন পালপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (১৮), ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ গ্রামের মো: তারেকের ছেলে মো: জীবন (১৮), কুলাউড়া থানাধীন রাজনগর গ্রামের বাহাদুর মিয়ার ছেলে মীর মো: শাহীন মিয়া (৩০), ব্রাক্ষ¥বাড়িয়া জেলার সরাইল থানাধীন ল্যাগইতি গ্রামের মো: মফিজ মোল্লা (৩৮), দক্ষিণ সুরমা গ্রামের মৃত: মোনাহর আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪৫), কোতয়ালী থানাধীন উপপাড়ার বাসিন্দা আহম্মদ আলীর ছেলে মনির হোসেন (৩২), দক্ষিণ সুরমা থানাধীন ফকির পাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে মো: নাসির (৪০), ছাতক থানাধীন রাজারগাঁও গ্রামের মো: আকবর মিয়ার ছেলে মো: আব্দুল নুর (১৮)-কে ২ মাস করে,

Manual5 Ad Code

মোগলাবাজার গ্রামের মো: নুর উদ্দিনের ছেলে মো: বাদশা মিয়া (৩৪), নেত্রকোনা জেলার সদর থানাধীন ব্যার্থকলা গ্রামের মৃত: আ: তারাবামের ছেলে জতন (৩৯), একই জেলার বারহাট্রা থানাধীন চন্দ্রপুর গ্রামের মৃত: মো: নুর মিয়ার ছেলে মো: রেহান মিয়া (৩০), কিশোরগঞ্জ জেলার আজমপুর থানাধীন আষহাম গ্রামের মৃত: অব্দুল মনা মিয়ার ছেলে লোকমান হেকিম (৩৫), বিশ্বরম্ভরপুর থানাধীন ভাতের টেক গ্রামের মো: লোকমান হোসেনের ছেলে মো: জাকির হোসেন (২৮), দক্ষিণ সুরমা থানাধীন মতিপুর গ্রামের ১৫ কালাম (২২), গোলাগঞ্জ থানাধীন নজির মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৬)-কে ১ মাস করে, পাবনা জেলার ঈশরদী থানাধীন গোপালপুর গ্রামের মৃত: জামাত পারমানিকের ছেলে মো: মনির হোসেন, জৈন্তাপুর থানাধীন বিবির হাওর গ্রামের মৃত: আ: মোতালিবের ছেলে ফয়সল মিয়া (৩০), নবীগঞ্জ থানাধীন সৈয়দপুর গ্রামের রিপন মিয়া (১৮)-কে ৬ মাস করে ও জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর গ্রামের তজিমুল আলীর ছেলে তসলিম আলী (১৮)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এসময় মাদকসেবীদের কাছ থেকে গাঁজা ২৭ পুরিয়া, ইয়াবা ২ পিস, ফয়েল পেপার ১৬ পিস উদ্ধার পূর্বক ধ্বংস করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল কারাদন্ড প্রাপ্ত মাদকসেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code