রাঙামাটিতে বন্দুকযুদ্ধে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, গুলি উদ্ধার

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮

রাঙামাটিতে বন্দুকযুদ্ধে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, গুলি উদ্ধার

Manual4 Ad Code

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের করল্যাছড়ি এলাকায়  বন্দুকযুদ্ধে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিনজন কর্মী নিহত এবং একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সঞ্জীব চাকমা (৩০), অটল চাকমা (৪০) ও স্মৃতি চাকমা (৫০)। আহতের নাম কানন চাকমা।

পুলিশ জানায়, সোমবার (২৮ মে) ভোর রাত ৪টার দিকে বিবাদমান দু’পক্ষের মাঝে প্রায় ঘন্টাব্যাপী বন্ধুকযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলের পৌঁছায়। ইউপিডিএফ প্রচার বিভাগের মূখপাত্র মাইকেল চাকমা এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করে এ জন্য সশস্ত্র বাহিনী ও চাকমা সংস্কারবাদী জেএসএস-এর একটি  অংশকে দায়ী করেছেন।

Manual4 Ad Code

ইউপিডিএফ-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, কোনো অপশক্তিই ইউপিডএফ’র অগ্রযাত্রাকে রোধ করতে পারেনি, ভবিষ্যতেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইউপিডিএফ তার লক্ষ্য বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এর আগে গত ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে (৫২) গুলি করে হত্যা করা হয়। পরদিন শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আরো পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের আহ্বায়ক তপনজ্যোতি চাকমা বর্মা।

Manual1 Ad Code

ওদিকে, আইনশৃঙ্খলা বাহিনী গত সপ্তাহে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ রাউন্ড গুলি, ভারতীয় সিমকার্ডসহ মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে

Manual6 Ad Code

জেলার কবাখালি ইউনিয়নের কৃপাপুর এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সুপ্রিয় চাকমা নামে ইউপিডিএফের এক সমর্থককে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code