হাইকোর্ট বিভাগের বিচারপতি হলেন মাধবপুরের আব্দুল মোবিন

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮

হাইকোর্ট বিভাগের বিচারপতি হলেন মাধবপুরের আব্দুল মোবিন

Manual2 Ad Code

বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এএসএম আব্দুল মোবিন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার (৩০ মে) তাঁকে শপথ করান।

Manual6 Ad Code

তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পাটুলি গ্রামে। তাঁর পিতা এডভোকেট আব্দুল হাই সিলেট জেলা বারের একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন।

Manual5 Ad Code

১৯৮৫ সালে সিলেট বারে যোগদানের মধ্য দিয়ে তিনি আইন পেশা শুরু করেন। তিনি ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপীল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন।

তিনি ২০০৮-২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। একজন প্রথিতযশা ও দক্ষ আইনজীবী হিসেবে তাঁর সুনাম রয়েছে। তিনি তিন কন্যা সন্তানের জনক।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code