কুমিল্লার ২ মামলায় জামিন স্থগিত, কারাগারেই ঈদ খালেদার

প্রকাশিত: ৪:০৯ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮

কুমিল্লার ২ মামলায় জামিন স্থগিত, কারাগারেই ঈদ খালেদার

Manual6 Ad Code

নাশকতার অভিযোগে কুমিল্লার দুটি মামলায় কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের যে আদেশ হাইকোর্ট দিয়েছিল, তাতে স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩১ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতির দেয়া স্থগিতাদেশ ২৪ জুন পর্যন্ত বহাল রেখেছে।

Manual5 Ad Code

আপিল বিভাগ আদালত খোলার পর প্রথম দিন ২৪ জুন পর্যন্ত শুনানি মুলতবি করে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলেছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৬/১৭ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ফলে ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি মিলছে না।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত সোমবার কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এই আদেশ স্থগিত চেয়ে সেদিনই আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা পরে চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে। গত মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি নিয়ে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ৩১ মে পর্যন্ত স্থগিত করেন।

একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদন দুটি বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি নিয়ে আদেশ দেয় আপিল বিভাগ।

এদিকে, মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মন্ত্রী-এমপি বানিয়ে গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির মানহানির অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছে হাইকোর্ট।

Manual2 Ad Code

একই সঙ্গে এ দুটি মামলায় পরোয়ানা তামিলপূর্বক জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code