পূর্ব বিরোধের জের: বড়লেখায় যুবলীগ নেতা খুন

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮

পূর্ব বিরোধের জের: বড়লেখায় যুবলীগ নেতা খুন

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় পূর্ববিরোধের জেরে সামছুল ইসলাম নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। শুক্রবার (০১ জুন) বিকালে উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদ এলাকার বাজারে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত মো. সামছুল ইসলাম (৫৫) ওই এলাকার গলগজা গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামছুল ইসলাম স্থানীয় বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর আগে থেকে ওত পেতে থাকা কিছু লোকজন দা ও ছুলফি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খুনের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code