মৌলভীবাজার অপহরণ শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮

মৌলভীবাজার অপহরণ শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজার থেকে অপহরণের দু’দিন পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মো: মোকদ্দছ আলী (৫৫)-কে উদ্ধার করেছে র‌্যাব-৯। তিনি মৌলভীবাজার থানাধীন মুসলিম কোয়ার্টারের বাসিন্দা মৃত জহুর আলী ছেলে।

Manual7 Ad Code

শনিবার (০২ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়ার সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে ও এএসপি মো: আনোয়ার হোসেনসহ শনিবার রাতে শায়েস্তাগঞ্জ থানা এলাকা অভিযান চালিয়ে ভিকটিম ক মো: মোকদ্দছ আলীকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

উল্লেখ্য, উদ্ধারকৃত মো: মোকদ্দছ আলী গত ১ জুন নিজ বসত বাড়ী থেকে নিখোঁজ হন। নিখোঁজের পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে না পেয়ে থানায় ১টি নিখোঁজ ডায়েরী করে। অভিযোগের প্রেক্ষিতে শনিবার (০২ জুন) শ্রীমঙ্গল ক্যাম্পের বিশেষ দল তাকে উদ্ধার করে র‌্যাব।

উদ্ধারকৃত ভিকটিমকে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য মৌলভীবাজার সদর থানার হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব’র ওই কর্মকর্তা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code