জামিন পেলেন হবিগঞ্জের সাংবাদিক জীবন

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮

জামিন পেলেন হবিগঞ্জের সাংবাদিক জীবন

Manual8 Ad Code

হবিগঞ্জে মিথ্যা অভিযোগে পুলিশের অমানবিক নির্যাতনের শিকার ইউকেভিত্তিক চ্যানেল এসের সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন জামিন পেয়েছেন।

রোববার (০৩ জুন) দুপুরে হবিগঞ্জের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম তার জামিনের আদেশ দেন।

Manual2 Ad Code

জীবনের পক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুসহ শতাধিক আইনজীব জামিন প্রার্থনা করেন।

Manual6 Ad Code

এদিকে জীবন জামিন পাওয়ায় কিছুটা স্বস্তি এলেও তাকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে ক্ষোভ বিরাজ করছে সাংবাদিকসহ সাধারণ মানুষের মাঝে। সকলেই এই ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মিথ্যা অভিযোগে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে ধরে এনে থানায় রাতভর বেধড়ক মারধর করে পুলিশ। এমনকি তার শরীরের স্পর্শকতর স্থানে করা হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। দেয়া হয় মোমবাতির ছ্যাকা। পরে তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ওইদিন সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা।

Manual3 Ad Code

এ ঘটনায় শনিবার দুপুরে গঠন করা হয় তদন্ত কমিটি। সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করেন জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা। তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code