নিখোঁজের ৩ দিনের মাথায় খালে মিললো চালকের লাশ, আটক ১

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮

নিখোঁজের ৩ দিনের মাথায় খালে মিললো চালকের লাশ, আটক ১

Manual5 Ad Code

নিখোঁজের তিন দিনের মাথায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি খাল থেকে টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালক শাকিল মিয়ার (২০) উপজেলার মহলুলসুনাম গ্রামের মুসলিম মিয়ার ছেলে।

Manual1 Ad Code

রোববার (০৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার জগতপুর নামকস্থানে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিলেট থেকে দিপুল চন্দ্র করকে (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। সে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের গুপেশ চন্দ্র করের ছেলে দিপুল চন্দ্র কর।

নিহতের পরিবার সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে টমটম চালক শাকিল মিয়া বাড়ী থেকে গাড়ী নিয়ে বের হয়ে আর ফিরেননি। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ থাকায় শুক্রবার রাতেই তার বড় ভাই মিজান মিয়া শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেন। এরপর থেকে পুলিশ বিভিন্ন থানায় বার্তা পাঠায় এবং উদ্ধার অফিযান শুরু করে। পরে শুক্রবার দুপুরেই সদর থানা পুলিশ অভিযান চালিয়ে টমটমটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলার গোয়ালা বাজারের দিপুল চন্দ্র করকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে টমটম চুরির কথা স্বীকার করলেও চালকের কথা জানে না বলে জানায়।

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। সে টমটম চালক শাকিল মিয়া।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code