পণ্যের অতিরিক্ত দাম আদায়, গ্র্যান্ড সুলতানকে জরিমানা

প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৮

পণ্যের অতিরিক্ত দাম আদায়, গ্র্যান্ড সুলতানকে জরিমানা

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোগ্যপণের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে বুধবার (০৬ জুন) দুপুরে এ জরিমানা আদায় করা হয়।

Manual5 Ad Code

অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, ‘ঢাকা থেকে মৌলভীবাজার গ্র্যান্ড সুলতানে ঘুরতে আসা জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ টাকা দামের পানির বোতলের দাম ৫০ টাকা আদায় করা হয়। পরে বিষয়টি উল্লেখ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ে অভিযোগ করেন তিনি। যার প্রেক্ষিতে আজ ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভোগ্যপণ্যের নির্ধারিত মূল্যের অধিক মূল্য আদায় করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

তিনি আরো জানান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এর বিরুদ্ধে প্রায়ই এরকম অভিযোগ আসে। এর আগেও একাধিকবার পণ্যের অধিক মূল্য আদায়ের দায়ে তাদের জরিমানা করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code