ইয়াবাসহ ‘মাদকসম্রাজ্ঞী’ লাবনী আটক

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৮

ইয়াবাসহ ‘মাদকসম্রাজ্ঞী’ লাবনী আটক

Manual7 Ad Code

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ‘মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত লাবনী খাতুনকে (২০) আটক করা হয়।

Manual7 Ad Code

বুধবার (০৬ জুন) রাত ১০টার দিকে পৌর সদরের ঠাকুরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual7 Ad Code

লাবনীর কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, লাবনী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় লাবনী ‘মাদকসম্রাজ্ঞী’ নামে পরিচিত।

তিনি আরও জানান, লাবনীকে আটকের জন্য এর আগে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code