ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-ছেলের আত্মহত্যা

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-ছেলের আত্মহত্যা

Manual2 Ad Code

টাঙ্গাইলে তিন বছরের শিশুপুত্রকে নিয়ে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৭ জুন) দুপুর টাঙ্গাইল সদর উপজেলার গড়াসিন এলাকায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিলে তাদের মৃত্যু হয়।

Manual5 Ad Code

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী এলাকার সিঙ্গাপুর প্রবাসী শাহীনুল ইসলামের স্ত্রী বৃষ্টি আক্তার (২৩) ও তার তিন বছরের ছেলে।

স্থানীয়রা জানান, বৃষ্টি আক্তারের সাথে তার স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে কলহ চলে আসছিল। সেই সূত্রধরে আজ সকালে বৃষ্টি আক্তার স্বামীর বাড়ির লোকজনের সাথে রাগ করে বাবার বাড়ি পাশের এলাকা গড়াসিনে চলে যান। পরে সেখান থেকে গিয়ে ওই এলাকায় ছেলেকে নিয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ নিয়ে আত্মহত্যা করেন।

Manual4 Ad Code

টাঙ্গাইল (ঘারিন্দা) রেল স্টেশন মাষ্টার জালাল উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ তার পরিবার নিয়ে গেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code