সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৮
সিলেট নগরীর দরগাগেইট এলাকা থেকে সাবেক শিবির নেতা সৈয়দ জাকির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নগরীর দরগামহল্লা পায়রা ৩ নম্বর বাসার বাসিন্দা।
বৃহস্পতিবার (০৭ জুন) রাত সাড়ে ১১ টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এয়ারপোর্ট থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মধ্যরাতে জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর বেশি কিছু তিনি জানাননি।
প্রসঙ্গত, সৈয়দ জাকির আহমদ এর বিরুদ্ধে বেশ কয়েকটি চেক ডিজওনার মামলা রয়েছে। এর আগে স্ত্রী নির্যাতনের ঘটনায়ও তিনি পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পান। তিনি ছাত্র জীবনে মদন মো্হন কলেজ ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি