বড়লেখায় ভারতীয় মদসহ যুবক আটক

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৮

বড়লেখায় ভারতীয় মদসহ যুবক আটক

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬৩ বোতল মদসহ জহিরুল ইসলাম জহির (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৮ জুন) দুপুর দেড়টার দিকে সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকার জহিরুলের বাড়ি থেকে মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের শফিক উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকার জহিরুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের ভেতরে ড্রেসিং টেবিলের ড্রয়ার তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ম্যাক ডুয়েলস মদ উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা হয়েছে।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code