হবিগঞ্জে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৮

হবিগঞ্জে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলায় প্রিয়দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদ নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 শুক্রবার (৮ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত রিয়াদ সদর উপজেলার রিচি গ্রামের জিতু মিয়ার ছেলে।

Manual3 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ছেলেটি মারা গেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code