ধানমন্ডিতে ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৮

ধানমন্ডিতে ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

Manual8 Ad Code

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (০৮ জুন) বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত তিন শ্রমিক হলেন- মনিরুল (৪০), মোখলেছ (৩০) ও সাইদুল (৩৫)। মনিরুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মোকলেছের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার চরবলরামপুর গ্রামে। বাবার নাম মানিক মিয়া। সাইদুলের গ্রামের বাড়ি নাগেশ্বরের ভূইয়াবাড়িতে।

Manual4 Ad Code

জানা যায়, শুক্রবার বিকেলে ধানমন্ডির ৫ নম্বর রোডে কনকর্ড টাওয়ারে কাজ করার সময় মাচাং ছিঁড়ে পড়ে যায় তারা। পরে মুমূর্ষ অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন। সাইদুলকে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে নিলে সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সহকর্মী রহিম জানান, তারা সেখানে কাজ করছিলেন। এ সময় মাচাং ছিঁড়ে তারা নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক মনিরুল ও মোকলেছকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ঢামেকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর সেন্ট্রাল হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির মরদেহ ধানমন্ডি থানা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code