চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

Manual6 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (০৯ জুন) দুপুরে উপজেলার কাছিশাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের সৈয়দ আলী ও ফলিন মিয়া গংদের। এর জের ধরে সৈয়দ আলী ও ফলিন মিয়ার লোকজন জমি দখল করতে গেলে আব্দুল হামিদ তাতে বাধা দেন। এ সময় তারা আব্দুল হামিদকে কুপিয়ে জখম করে। পরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান বলেন, জমি দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code