এসআইকে থানাতেই পেটালেন আ.লীগ নেতা

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৮

এসআইকে থানাতেই পেটালেন আ.লীগ নেতা

Manual5 Ad Code

ময়মনসিংহের গৌরীপুরে থানার ভিতেেরই দায়িত্ব পালনরত এসআইকে পিটিয়ে করার অভিযোগ ওঠেছে গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লবের বিরুদ্ধে।এসআইকে মারধর করার ঘটনায় পরে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়।

Manual3 Ad Code

পুলিশের দাবি, মাদক সেবনের অভিযোগে গ্রেফতারকৃতদের ছাড়াতে না পেরে ক্ষিপ্ত হয়ে এসআইকে মারধর করেন ক্ষমতাসীন দলের ওই স্থানীয় নেতা।

Manual6 Ad Code

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ বলেন, “শুক্রবার রাতে তিন মাদকসেবীকে আটক করে পুলিশ। শনিবার সকালে তাদের ছাড়াতে আসেন রুকনুজ্জামান। আসামি না ছাড়ায় এসআই হাসানুজ্জামানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

ওসি জানান, বাগবিতণ্ডার একপর্যায়ে পল্লব তাকে মারতে শুরু করেন। বেধড়ক মারতে মারতে থানার ভেতর থেকে বাইরে নিয়ে যান। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। মারধরে এসআইয়ের পোশাকের বোতাম ও নেমপ্লেট ছিঁড়ে গেছে।

এসআইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি দেলোয়ার।

Manual3 Ad Code

আর রুকনুজ্জামানকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code