বানিয়াচংয়ে ত্রিমূখি সংঘর্ষে আহত অর্ধশত, আটক ৩১

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৮

বানিয়াচংয়ে ত্রিমূখি সংঘর্ষে আহত অর্ধশত, আটক ৩১

Manual4 Ad Code

অটোরিকশা স্ট্যান্ড স্থাপনকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি চালিত অটোরিকশা মালিক, শ্রমিক ও জনসাধারণের ত্রিমূখী সংঘর্ষে প্রায় অর্ধশত লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৩১ জনকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

রোববার (১০ জুন) দুপুরে উপজেলার গুণই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা স্ট্যান্ড স্থাপন করা নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল ওই এলাকার অটোরিকশা মালিক ও শ্রমিকদের মধ্যে। এর জের ধরে রোববার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

Manual3 Ad Code

সংঘর্ষে আহত ও আটকের বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code