কাঁপলো রাঙামাটি, ধসে পড়লো পাহাড়

প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৮

কাঁপলো রাঙামাটি, ধসে পড়লো পাহাড়

Manual1 Ad Code

হঠাৎ মধ্যরাতে গড় গড় শব্দে কেঁপে ওঠলো পুরো শহর। স্থানীয়দের অনেকেই ভূমিকম্প ভেবে ছোটাছুটি শুরু করে দেন। ঘটনাটি আসলে পাহাড় ধসের। টানা বৃষ্টির কারণে রোববার (১০ জুন) মধ্যরাতে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

রাঙামাটি পৌর এলাকার শহর শিমুলতলী এবং কলেজগেট এলাকার ওলি পাড়ায় রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে।

Manual5 Ad Code

পাহাড় ধসের ঘটনা নিশ্চিত করে রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদরুল আলম জানান, রোববার থেকে ফায়ার সার্ভিস মাঠে তৎপর রয়েছে। যার ফলে শহরের ঝুঁকিপূর্ণ শিমুলতলী, কলেজগেট ও চম্পকনগরী থেকে লোকজনকে নিরাপদ স্থানে আগেই সরিয়ে নেওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। অতি বর্ষণের কারণে রাত ১০টার দিকে শহরের কলেজগেট এলাকার ওলি পাড়া এবং শিমুলতলী বসতি এলাকায় পাহাড় ধসে পড়ে।একইদিন সকালে শহরের রাঙামাটি চেম্বার অব কর্মাস ভবনের পার্শ্ববর্তী সড়কে ধস, বিকেলে রাঙামাটি সিনিয়র মাদ্রাসার পার্শ্ববর্তী দেয়াল ধস এবং রাত সাড়ে ১০টার দিকে চম্পকনগর এলাকায় পরিবার পরিকল্পনা অফিসের দেয়াল ধসে পড়েছে বলে জানা গেছে।

এদিকে রাত ১০টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি শহরের শালবাগান এলাকায় বৈদ্যুতিক খুঁটি পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code