বাসায় ফিরলেন গায়ক আসিফ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮

বাসায় ফিরলেন গায়ক আসিফ

Manual8 Ad Code

তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে ৫৭ ধারায় দায়ের করা মামলায় গ্রেফতার গায়ক আসিফ আকবরকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১১ জুন) আনুমানিক বিকাল ৫টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসার পথে রওয়ানা হন তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী আসমা আসিফ।

Manual1 Ad Code

এর আগে, সোমবার (১১ জুন) দুপুরে ১০ হাজার টাকা মুচলেকায় আসিফের জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম কেশব রায়। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, সোমবার (৪ জুন) সন্ধ্যায় শফিক তুহিন আইসিটি আইনে আসিফের বিরুদ্ধে মামলাটি করেন। এতে আসিফ ছাড়াও আরও ৪-৫ জনকে আসামি করা হয়। ৫ জুন রাতে মগবাজারে আসিফ আকবরের স্টুডিও থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম।

গত ৬ জুন দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code