রাজনগর থেকে তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৮

রাজনগর থেকে তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

Manual8 Ad Code

মৌলভীবাজারের রাজনগর থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মিলন কানু (২৮)-কে ৯শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৯।

Manual1 Ad Code

সোমবার (১১ জুন) রাত ৯টার দিকে রাজনগর থানাধীন মাথিউড়া চা বাগান থেকে মাদক দ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত মিলন কানু রাজনগর থানাধীন ১নং মাইন মাথিউরা চা বাগানের বাসিন্দা সংকর কানুর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে সোমবার রাজনগর থানা এলাকায় অভিযান চালিয়ে মিলনকে তলাশি করে ৯শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

Manual5 Ad Code

উল্লেখ্য, মিলন কানু (২৮) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকার শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃত মিলন ও উদ্ধারকৃত মাদকসহ জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব’র ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code