বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি, বন্যা আতঙ্কে হবিগঞ্জবাসী

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি, বন্যা আতঙ্কে হবিগঞ্জবাসী

Manual3 Ad Code

ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত এবং পানি বৃদ্ধির কারণে খোয়াই নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে হবিগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত এই নদীতে পানি বাড়ছে হু হু করে। এরই মধ্যে বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ফলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে হবিগঞ্জবাসীর মধ্যে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, বুধবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে খোয়াই নদীর পানি ছিল ১১.২ মিটার। যা বিপদসীমার ১৭০ সেন্টিমিটার ওপরে। বেলা সাড়ে ১২টায় ছিল ১১.৪৫ মিটার। যা বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপরে।কিছুক্ষণ ধরে হবিগঞ্জের উজানে বাল্লা সীমান্তে পানি স্থির রয়েছে। অন্তত তিন ঘণ্টা যদি পানি বৃদ্ধি না পায়, তাহলে বিপদমুক্ত হওয়া যাবে।

Manual3 Ad Code

তিনি আরো জানান, ত্রিপুরা রাজ্যে খোয়াই নদীর উজানে থাকা চাকমাঘাট নামক স্থানে একটি ব্যারেজ রয়েছে। পানি বাড়লে সেই ব্যারেজ খুলে দেয়া হয়। গত কয়েকদিন সেখানে টানা বর্ষণের কারণে পানি বাড়ায় তারা বাঁধ খুলে দিয়েছে। ফলে হবিগঞ্জ দিয়ে প্রবাহিত নদীর পানি দ্রুত বাড়ছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code