সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৮
সিলেটের বিভিন্ন থানা এলাকা থেকে ১৪ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছে র্যাব-৯ এর মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৩ জুন) দুপুর ২টা থেকে পৌণে ৫টা পর্যন্ত র্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স এর সমন্বয়ে এসএমপি’র বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১৪ মাদকসেবীকে বিভিন্ন কারাদন্ড প্রদান করে র্যাব’র ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে ২১ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
কারাদন্ড প্রাপ্ত মাদকসেবীরা হলো- মো: অপু (২২), হৃদয় রহমান (২৫), নাঈম (২০), নিজাম (৪৬), মো: সুজন মিয়া (২৫), মো: মনির হোসেন (২৫), রোকন উদ্দিন (২১), মানিক (৩৫), জহিরুল ইসলাম (১৮), বাচ্চু মিয়া (৪০), রানা হোসেন (১৮), মো: রনি (৩২), মো: কাজল (৩৪), ইজাজুল (২২)। তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকসেবীদের অবৈধ মাদক দ্রব্য সেবন করা ও নিজ হেফাজতে রাখার অপরাধে তাদেরকে সাজা দেওয়া হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করত; সকল কারাদন্ডপ্রাপ্ত মাদকসেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান র্যাব’র ওই কর্মকর্তা।
Design and developed by ওয়েব হোম বিডি