সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে দুই নারী নিহত হয়েছে।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক।
এর আগে গত ১৪ মে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মাদ্রাসা মাঠে ইফতারসামগ্রী আনতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন ১০ নারী। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বিতরণ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
পরে বিতরণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা এবং কর্মক্ষম ব্যক্তি থাকলে চাকরি প্রদানের ঘোষণা দেয়া হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কেএসআরএম প্রতিবছরই এলাকায় হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করে। এবারও অন্তত ২০ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। ইফতার দেয়ার জন্য বাড়িতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মালিক। প্রতিবছর মালিকের উঠোনে ইফতারসামগ্রী প্রদানের ব্যবস্থা করা হলেও এবার মাদ্রাসা মাঠে বিশাল শামিয়ানা টানিয়ে ইফতারসামগ্রী প্রদানের আয়োজন করা হয়। বিতরণের এ খবর দুয়েকদিন আগে থেকেই প্রচার হতে থাকে। ইফতার সামগ্রী বিতরণের নির্ধারিত দিন থাকলেও রোববার রাত থেকেই সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থান এবং পার্বত্য জেলা বান্দরবান থেকেও হতদরিদ্র লোকজন মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। ওই মাঠে ১০ হাজার লোকের ধারণ ক্ষমতা ছিল। কিন্তু অন্তত ২০ হাজার নর-নারী জড়ো হয় ইফতারসামগ্রীর জন্য।
ইফতারসামগ্রীর মধ্যে ছিল- চাল, ছোলা, মসুর ডাল, একটি শাড়ি ও নগদ এক হাজার টাকা। এগুলো বিতরণের জন্য ১শ’র মতো স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়। ছিল থানা পুলিশের বেশ কিছু সদস্যও। লাইনে দাঁড় করিয়ে সবাইকে ইফতারসামগ্রী প্রদান করা হচ্ছিল। এক পর্যায়ে কার আগে কে ইফতারসামগ্রীর প্যাকেট নেবেন এই প্রতিযোগিতা শুরু হলে পদদলনের ঘটনা ঘটে। পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ৯ নারী। একজন হাসপাতালে নেয়ার পর মারা যান। এ ছাড়া আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি