মৌলভীবাজারের ৩ উপজেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

প্রকাশিত: ৪:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৮

মৌলভীবাজারের ৩ উপজেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

Manual1 Ad Code

খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে মৌলভীবাজারের তিনটি উপজেলায়। বন্যায় প্লাবিত এসব এলাকায় না খেয়ে রাস্তার উপর দিন কাটছে অসহায় পরিবারগুলোর। আসবাবপত্র নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন অনেকে। নদীর প্রতিরক্ষা বাঁধের সাতটি স্থানে ভাঙনের ফলে ৫০-৬০ হাজার পরিবারের বাড়িঘর তলিয়ে গেছে এবং প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

টানা বৃষ্টিতে ও ভারতীয় ঢলে মনু নদী ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এবং বাঁধ ভেঙে মৌলভীবাজারের ৩ উপজেলায় পানি বন্ধি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দু’দিন পার হয়ে গেলেও একটি উপজেলা ছাড়া এখনো অন্যান্য এলাকাগুলোতে কোন ত্রাণ পৌঁছায়নি। যার ফলে বন্যা দুর্গত এলাকায় খাদ্য সংকটে রয়েছেন লক্ষাধিক মানুষ।

Manual8 Ad Code

সরজমিনে এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে কুলাউড়া উপজেলার শরীফপুর, হাজিপুর, টিলাগাও ও পৃথিমপাশা ইউনিয়নের প্রায় ৬০ টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। রাজনগর উপজেলার কামারচাক, টেংরা ও মনসুর নগর ইউনিয়নের ৫০ টির মতো গ্রাম। তার মধ্যে কামারচাক ইউনিয়নের প্রায় ৮০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। কমলগঞ্জ উপজেলার রহিমপুর, মুন্সিবাজার ইউনিয়ন ও পৌরসভাধীন প্রায় ৩০ টি গ্রাম। এসকল এলাকায় প্লাবিত হওয়ার পর আশপাশে পানি ছড়াচ্ছে ক্রমাগত। এসব এলাকার মধ্যে শুধু কমলগঞ্জ উপজেলায় ত্রাণ তৎপরতা বুধবার (১৩ জুন) থেকে চলমান থাকলেও অন্য দুই উপজেলার পানিবন্ধিরা এখনো কোন ত্রাণ পাননি।

Manual7 Ad Code

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যা কবলিত মানুষের জন্য প্রাথমিক অবস্থায় ১১৫ টন চাল ও দেড় লাখ টাকা বরাদ্ধ দিয়েছেন জেলা প্রশাসক। এর মধ্যে কমলগঞ্জে ৪৫ টন চাল ও ৫০ হাজার টাকা, কুলাউড়াতে ৫০ টন চাল ও ৫০ হাজার টাকা, রাজনগরে ১৫ টন চাল ও ২০ হাজার টাকা এবং শ্রীমঙ্গলে ৫ টন চাল ও ১০ হাজার টাকা।

বরাদ্ধ ঘোষণার সাথে সাথে জেলা কমলগঞ্জে ত্রাণ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক। বুধবার (১৩ জুন) ৫ কেজি করে ১২৫ টি পরিবারকে চাল, ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজকেও ১০০০ পরিবারকে চাল দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, টানা দুই দিন ধরে পানি বন্ধি কুলাউড়া ও রাজনগর উপজেলার লক্ষাধিক মানুষ কোন ত্রাণ  পায়নি। যার ফলে চরম খাদ্যসংকটে পড়েছে ভিটে ছাড়া মানুষ। কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণের তৎপরতা শুরুর খবর পাওয়া গেলেও এখনো বন্যা কবলিতদের হাতে পৌছানো সম্ভব হয়নি। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বন্যার্থরা।

Manual4 Ad Code

সরেজমিনে কয়েকটি এলাকা পরিদর্শন করে দেখা যায়, পানিবন্দী ও নদীভাঙ্গন কবলিত এসকল ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়াতে মানুষ অবর্ননীয় দূর্ভোগ পোহাচ্ছেন। এসকল এলাকার ফসলি মাঠ, টিউবওয়েল, স্কুলেও পানি ঢুকে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। গো খাদ্যর সংকট। মালামাল ও গৃহপালিত পশুপাখি নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন অনেকে। চরম খাদ্য সংকটে না খেয়ে আছেন বন্যাকবলিতরা।

গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়, বুধবার থেকে তাদের ত্রাণ দেয়া হবে বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের দেখতে আসেনি। কামারচাক ইউনিয়নের সাফারুন বেগম শুক্রবার বলেন,  দু’দিন হল আমরা পানি বন্ধি। পরিবারের ৭জন সদস্য গরুবাছুর নিয়ে রাস্তায় আছি। রোজার মাসে কোন ধরনের খাবার নেই আমাদের কাছে। এখনো সরকারি কোন ত্রাণ হাতে পাইনি।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) ফেরদৌসী আক্তার বলেন, জেলা প্রশাসন থেকে যে বরাদ্ধের ঘোষণা দেয়া হয়েছে তা এখনো পাইনি। গত ১৩ জুন পর্যন্ত এফেক্টেড অনুযায়ী ত্রাণ পর্যাপ্ত ছিল। গতকাল নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টির মধ্যে কোন ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছেনা। তবে বিকেলের মধ্যে আশা করছি ত্রাণ দিতে পারব।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বানী বলেন, শুকনো খাবার ইতিমধ্যে এলাকাগুলোতে পাঠানো হয়েছে। তবে বৃষ্টির জন্য বিতরণ করা সম্ভব হচ্ছেনা হয়তো। আর জেলা প্রশাসন থেকে যে বরাদ্ধ দেয়া হয়েছে তা এখনো পাওয়া যায়নি। আমাদের হাতে পৌঁছা মাত্র বিতরণ শুরু করব।

মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) তোফায়েল ইসলাম বলেন,  বুধবার (১৩  জুন) ১১৫ টন চাল ও নগদ দেড় লক্ষ টাকা প্রাথমিক ভাবে যে ত্রাণ বরাদ্ধ দেয়া হয়েছে। আজকের বিকেলের মধ্যে সে ত্রাণ এলাকাগুলোতে পৌঁছে যাবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code