বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Manual4 Ad Code

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Manual2 Ad Code

এ প্রসঙ্গ বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতুগামী (পূর্ব) একটি লোকাল বাসের চাপায় ঘটনাস্থলেই টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

Manual3 Ad Code

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ তিনটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code