নারী ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

নারী ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Manual8 Ad Code

ময়মনসিংহে রেহেনা আক্তার (৩৮) নামে এক নারী ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, দু’দল মাদক বিক্রেতাদের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।

Manual1 Ad Code

গত এক মাসে মাদকবিরোধী অভিযানে দেড়শ জনের মতো নিহত হলেও কোনো নারীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

রোববার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রেহেনা আক্তারের (৩৮) বাড়ি ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায়।

Manual5 Ad Code

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে রেহেনার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

তিনি বলেন, নিহত রেহেনার নামে ময়মনসিংহের কোতোয়ালি থানায় সাতটি মাদকের মামলা রয়েছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code