সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৮
নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একটি পিকআপ ভ্যানের ১২ জন যাত্রী। রোববার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে পিকনিক শেষে নীলফামারী ফিরছিলো। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি নাইট কোচ পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এটি উল্টে যায়। এতে পিকাআপ ভ্যানে থাকা আট জন ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার আরও চারজন মারা যায়। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা বলেও জানা যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন- নীলফামারী পুলিশ সুপার (এসপি) আশরাফ হোসেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশিদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
Design and developed by ওয়েব হোম বিডি