নবীগঞ্জে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৮

নবীগঞ্জে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলো- সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ছইয়া গ্রামের আহছান উল্লাহর ছেলে নুরল ইসলাম (২৬) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)।

Manual6 Ad Code

ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

Manual1 Ad Code

জানা যায়, নিহতরা মঙ্গলবার সকালে তাদের আত্মীয়ের বাড়ী থেকে বেড়িয়ে তাদের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে ছেড়ে ঢাকাগামী একটি যাত্রবাহী বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code