কুলাউড়ায় নাসির বিড়িসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৮

কুলাউড়ায় নাসির বিড়িসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় নাসির বিড়িসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। এসময় একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি নাম আব্দুল সোবহান (২০)। সে শরীফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রামের আব্দুল মতিনের ছেলে।

Manual6 Ad Code

বুধবার (২০ জুন) ৪৬ বিজিবি দত্তগ্রাম বিওপি ক্যাম্পের কামান্ডার আব্দুল হাইয়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবই গ্রামের পদ্মদিঘির পার থেকে প্রাইভেট কারসহ (চট্ট মোট্রা ১১-২৬৫০) একজনকে আটক করে।

Manual6 Ad Code

আটক প্রায় ৮ বান্ডিল ভারতীয় নাসির বিড়ির বর্তমান বাজার মূল্য ৪ লক্ষ ৮৬ হাজার ২শত ৫০ টাকা।

আলীনগর বিওপির কোম্পানি কামান্ডার সুবেদার মো. সাইফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার দিয়ে ভারতীয় নাসির বিড়ি পাচার করার সময় বিজিবি সদস্যরা তা আটক করে।

Manual6 Ad Code

৪৬ বিজিবি শ্রীমঙ্গল কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে আরও তিনজন পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code