সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ।বুধবার (২০ জুন) বিকালে আদমপুর ইউনিয়নের বনগাঁও এলাকায় এ লাশ পাওয়া গেছে।
জানা যায়, গ্রামবাসী সূত্রে খবর পেয়ে কমলগঞ্জর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বনগাঁও এলাকার ধলাই নদী থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি ভাসমান লাশ উদ্ধার করে।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন লাশ উদ্দারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ছিল ধলাই নদীর ওপারে মাধবপুর ইউনিয়ন এলাকায়। তবে পুলিশ লাশটি টেনে আদমপুর ইউনিয়নের বনগাঁও এলাকা দিয়ে উদ্ধার করছে। এ লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ধলাই নদীর থেকে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য সেটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি