কানাইঘাটে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৮

কানাইঘাটে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৬

Manual8 Ad Code

সিলেটের কানাইঘাট থানা পুলিশ হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, বুধবার (২০ জুন) গভীর রাতে থানার এস.আই ইসমাইল হোসেন একদল পুলিশ নিয়ে দিঘীরপাড় পূর্ব ইউপির দক্ষিণ ঠাকুরেরমাটি গ্রামের জয়নাল হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মৃত আহমদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম ও মখলিছ মিয়ার স্ত্রী কুলছুমা বেগমকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।

Manual5 Ad Code

অপরদিকে, একই রাতে থানা পুলিশ পৃথক উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সাউদগ্রামের মৃত আব্দুল হকের পুত্র মস্তাক আহমদ, মুক্তাপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র বিলাল উদ্দিন, মাদক মামলার আসামী বাউরভাগ ১ম খন্ড গ্রামের মৃত ছিকন্দর আলীর পুত্র ফয়েজ আহমদ, পারিবারিক টাকার মামলার ওয়ারেন্ট ভুক্ত হালাবাদী ৪র্থ খন্ড গ্রামের ছিকন্দর আলীর পুত্র সেলিম উদ্দিনকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

এসব অভিযান পরিচালনা করেন, থানার এস.আই হুমায়ুন কবির, লিটন মিয়া, এএসআই খায়রুল ইসলাম, খোরশেদ আলম। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২১ জুন) আদালতে প্রেরন করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code