সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৮
হবিগঞ্জের বাহুবল থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (২০ জুন) সন্ধ্যা পৌণে ৬টায় বাহুবল থানাধীন ঢাকা-সিলেট বাইপাস বিশ্বরোড থেকে তাদের গেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- বাহুবল থানাধীন পশ্চিম বাদেশ^র গ্রামের হাজী মোবারক আলীর ছেলে মো: আব্দুর রউফ (৩০) ও কাশেমপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে করিম মিয়া (২৯)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃতে বুধবার হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি