সড়ক দুর্ঘটনা: সাত জেলায় নিহত ৩৫

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮

সড়ক দুর্ঘটনা: সাত জেলায় নিহত ৩৫

Manual4 Ad Code

দেশের সাত জেলায় শুক্রবার (২২ জুন) গভীর রাত থেকে শনিবার (২৩ জুন) দুপুর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশতলী উপজেলার মহেশপুরে। এখানে একসঙ্গে ১৬ জনের প্রাণহানী ঘটেছে। এরপর রংপুরের তারাগঞ্জ উপজেলার পাগলাপীরের সালেয়া শাহ বাজারে আরো একটি দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন। এর বাইরে ঢাকা জেলার সাভারে চারজন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুজন, গোপালগঞ্জের সদর উপজেলায় দুজন, নাটোর সদর উপজেলায় দুজন, ফরিদপুরের ভাঙ্গায় দুজন এবং চুয়াডাঙ্গার সদর উপজেলায় একজন নিহত হয়েছেন।

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩৩ জন।

শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ঢাকা-রংপুর সড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে ১৫ জনই পুরুষ, একজন নারী। আহতদের মধ্যে নারী-পুরুষ ছাড়া শিশুরাও রয়েছে।

রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলার পাগলাপীরে ঢাকাগামী বিআরটিসির দোতলা বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাগলাপীরের সলেয়া শাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সাভার : সাভারের ঢাকা-আরিচা সড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, দ্রুতি পরিব্হনের বাসটি রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আমিনবাজারের তুরাগ এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বাসটিকে ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে ২৩ জনকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাটোর :  নাটোর সদর উপজেলায় ইজিবাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার সকাল ৭টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পাবনা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ বাসযাত্রী।

Manual4 Ad Code

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী সড়কের ভুইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী জানান, আর কে পরিবহনের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। ভুইয়াগাঁতী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ধানকল মালিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।

Manual5 Ad Code

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুস সালাম বলেন, ধানকল মালিক ওবায়দুর চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক ধরে হেঁটে আলোকদিয়া বিশ্বাস তেল পাম্পের দিকে যাচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মোটরসাইকেল ওবায়দুরকে খুব জোরে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে তাঁর মাথা থেঁতলে যায়, বাম পা ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

Manual3 Ad Code

গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই অরোহী নিহত হয়েছেন। এ সময় আরো ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code