ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কমলগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কমলগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে সহযোগীসহ এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এই অভিযান পরিচালনা করেন।

Manual5 Ad Code

সোমবার (২৫ জুন) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ পৌরসভাস্থ ভানুগাছ বাজারের গ্রামের বাড়ী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড হোটেল থেকে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে আদালত বসিয়ে তাদের নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। এ সময় জব্দ করা হয় আটককৃতদের সঙ্গে থাকা চিকিৎসার সকল মালামাল।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরজমিনে গিয়ে জানা যায়, ভানুগাছ বাজার চৌমুহনী এলাকায় গ্রামের বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের তৃতীয় তলার একটি কক্ষে রোগীদের ‍ভূয়া চিকিৎসা দেয়া হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়াসহ পুলিশের একটি দল হোটেলের কক্ষে অভিযান চালান, এসময় চিকিৎসা দেওয়া অবস্থায় তাদের আটক করে। পরে চিকিৎসকের বৈধ কাগজপত্র দেখাতে না পারলে, ভুয়া চিকিৎসক আসাদুজ্জান (৪২) কে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

পরে রাত সাড়ে আটটায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ডিগ্রি ছাড়া চিকিৎসা দেয়া চিকিৎসক আসাদুজ্জামান (৪২) ও তার সহযোগী কমলগঞ্জ উপজেলার আলীনগরের আব্দুল কাইয়ুম (৩৫) কে পঞ্চাশ হাজার টাকা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়ে পাঁচ কার্টুন ভেজাল ঔষধ, একটি ল্যাপটপ,একটি হিউম্যান হেলথ ডিজিট প্রেটিকশন সিস্টেম (ফুড সাপ্রিম্যান্ট) মিশিন, একটি ডাক্তার পরিচয়পত্র কার্ডসহ শরীর মাপার বিভিন্ন সরঞ্জাম। পরে সকল ভেজাল ঔষধসহ তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ভুয়া চিকিৎসক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসার নাম করে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এসব ভুয়া চিকিৎসকরা। তিনি উপজেলা নাগরিকদের এমন প্রতারক চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code